নিখিল পানডে-এর কবিতা
কাব্যগাঁথা
নিখিল পানডে
কী যে হচ্ছে চারি - চর্তুদিকে! বুঝতে পারি না
যত দিন যায় মনে হয়, পূর্ণচ্ছেদের মতো চুপ করে বসি।
কখনো কখনো লজ্জাবতী গুল্ম যেমন
স্পর্শ পেয়ে কুঁকড়ে থাকি।
কথার পিঠে কথা গেঁথে তুমি তো
ইমারত গড়ো, পূর্ণিমাকে পাঠিয়ে দাও জ্যোৎস্নার ঘরে,তুষার সজ্জায় করো বীজ ধান রোপণ।
এমন কাব্যগাঁথা আমি লিখতে পারি না ...
নিখিল পানডে-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
ফেব্রুয়ারি ২৪, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: