দীপ্তি রায়-এর কবিতা
নদীকে ভালোবাসা সহজ নয়
দীপ্তি রায়
জানো নীরবতার কাছে দাঁড়ালে,
একটা যুগ থমকে দাঁড়ায়।
রাতের নিস্তব্ধতায় অপেক্ষারা জেগে থাকে রোজ।
আর বিনিদ্র রাতের গায়ে লেখা হতে থাকে কবিতা।
প্রতি শীত ঘুমে ধূসর চোখের চাহনিতে
চুরি করি হৃদয়ের শোক,
আর অবগাহনের আশায় কলস ভাসাই ।
রোজ একটা ইচ্ছে মৃত্যু হয়,
আর হৃদয় ছুঁয়ে আলোর মাখামাখি দেখতে দেখতে,
আমি একটা প্রেমিক জীবন খুঁজি।
দীপ্তি রায়-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
ফেব্রুয়ারি ১৬, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: