সৌমনা দাশগুপ্ত-এর কবিতা
গান
সৌমনা দাশগুপ্ত
বেড়াতে বেরিয়েছে গান
রুকস্যাকে কড়ি ও কোমল স্বর
মীড় ও গমক
পিঠে হাত রাখে শালগাছ
চমকে ওঠে গান, কামড় লাগে জিভে
কেউ যেন মনে করছে রাত্রিবেলা
হবে হয়তো গানের মা-বাবা, ভাই-বোন
হয়তো পড়শি কোনো আগুনের সই
গরম ভাতের নিচে গলে যাচ্ছে একদলা মাখন
সৌমনা দাশগুপ্ত-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
ফেব্রুয়ারি ১৬, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: