মৃণাল বসু চৌধুরী-এর কবিতা
কখন যে
মৃণাল বসু চৌধুরী
কিছু পৃষ্ঠা বাকি রেখেছিলে কিছু ভরা ছিল অভিসারী অক্ষরের প্রেমে
পরিবর্তনের নামে
তোমার নতুন দিনলিপি
তোমার নতুন দিনলিপি
নিয়ে যায় বাকি পৃষ্ঠাগুলো
অক্ষরবিহীন ওই শূন্যতার মোহে
বুঝতে পারিনা ঠিক
কখন যে মেঘ ওড়ে
কখন যে বৃষ্টি পড়ে নাভি পদ্মমুলে!
বুঝতে পারিনা ঠিক
কখন যে মেঘ ওড়ে
কখন যে বৃষ্টি পড়ে নাভি পদ্মমুলে!
মৃণাল বসু চৌধুরী-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
অক্টোবর ১৭, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: