কৃষ্ণা সাহা-এর কবিতা

আলো


কৃষ্ণা সাহা


রাতের আকাশ কালো গুমোট মেঘাচ্ছন্ন
খোলা জানালা পেরিয়ে বিছানায় মনভার করা ভাবনারা মিশে যায় গুমোট মেঘের সাথে।
নাভি থেকে উঠে আসা দীর্ঘশ্বাস মিশে যায় ভিসুভিয়াসের উন্মত্ত লাভায়।
ভোরের শিশিরে পাপড়ি মেলে নাম নাজানা জংলি ঘাস ফুল
পরিযায়ী পাখিদের ডানায় ভর করে মন পাড়ি দেয় পরদেশে।
রাতে নিস্তব্ধতায় উষ্ণ দেহের বাসনা চায় তৃপ্তির শীতলতা,
এসো প্রেম, শরীরে মেশাই শরীর
একটা মননশীল ভ্রুণ প্রোথিত করি জঠরের উত্তাপে,
সে হবে অশান্ত পৃথিবীর অন্ধকারে এক টুকরো আলো।
কৃষ্ণা সাহা-এর কবিতা কৃষ্ণা সাহা-এর কবিতা Reviewed by প্রেরণা on অক্টোবর ১৭, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.