তুলী চক্রবর্তী-এর কবিতা

উপলব্ধি


তুলী চক্রবর্তী


নৈঃশব্দের ঠাসা বুনোট থাকলে অনুভূত হয় কোনো বৃহত্তর বৃত্ত

পেন্সিলে হাত রেখে সাদা পাতায় স্পষ্টতা পায় একটির পর একটি চিত্র,

অদৃশ্য আয়নায় প্রতিবিম্বিত সত‍্যকে

দূরে রেখে ক্রমাগত অঙ্কিত হয় বৃত্তের এক একটি রূপ।                            

সংকীর্ণ নদীর জলপ্রবাহের পথ যেভাবে হঠাৎ করে বন্ধ হয়ে আসে

সেভাবেই আমরাও শীর্ণ হতে থাকি।

বিন্দুবৎ জীবনের উপকূল থেকে আবার স্রোতের গানে ভাসাই জীবন

তরঙ্গে তরঙ্গে সব দাগ মুছে যায়।

তুলী চক্রবর্তী-এর কবিতা তুলী চক্রবর্তী-এর কবিতা Reviewed by প্রেরণা on ফেব্রুয়ারি ২৮, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.