নরেশ দাস-এর কবিতা
দুঃসময়ের রাত
নরেশ দাস
ঘন ঘোর অন্ধকার চারপাশে বিদ্যুতের বেগে ঘোরে
ঘোরে তো ঘোরেই - ঘন ঘোর অন্ধকার, চারপাশে।
ভালোবাসা কাঁদে - দরজার আড়ে একবুক হা-হুতাশ,
কার কাছে রেখে যাবো ধুসরিত শোকবিধৌত ব্যথা!
সাজানোমানস ওই স্বপ্নের বাতাসে ভাসে নিরবধি একা,
তুমি তাকে ছায়া দিও, মাথায় রেখো স্নেহমাখা হাত।
শতকের এক, দুই ধাপ করে উত্তরণ হয়ে যাবে ঠিক
যেমন করে সালোকসংশ্লেষ হয় পৃথিবীর এঘর ওঘরে।
নরেশ দাস-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
জানুয়ারি ২১, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: