গার্গী প্রিমরোজ চৌধুরী-এর কবিতা
ওহো, আমি ওঁম বলিনি মাগো
গার্গী প্রিমরোজ চৌধুরী
ভাঙনখালির
পথে উড়ে গেছে সব।
সমস্ত
তকমা ভেঙে
উড়ে গেছে
সম্পর্ক, আজান, ওঙ্কার-
আমার
অহমে শুধু থেকে গেছে,
অসমর্থ
গাছ আর
নদীপথ
চলে গেছে ভাঙনের তলে...
ওহো,
আমি ওঁম বলিনি মাগো!
আজ তাই
ভাঙনখালির থেকে উড়ে আসে
গুঁড়ো
গুঁড়ো মাটি...
গার্গী প্রিমরোজ চৌধুরী-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
অক্টোবর ০৩, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: