বিবেক চৌধুরী-এর কবিতা
অপাপবিদ্ধ রাত ও মা
বিবেক চৌধুরী
মা বলত
- বনে বাদাড়ে ঘুরে বেড়াস
সাপখোপ,
আস্তিক মুনির নাম নিবি
সেইসব
নিষ্পাপ অনিশ্চিত কালে
ঈশ্বর
তো পৌষরাতের কাঁথা
ঋষিরা
যেহেতু ঈশ্বর নিঃসৃত জীব
মা-এর
কথা নির্দ্বিধায় মেনে নিতাম।
অনেক
বছর পর সর্প অধ্যুষিত একটা ঘরে
হেতালের
লাঠি, টর্চ কিংবা মন্ত্রশক্তি ছাড়াই
রাত কাটাতে
বাধ্য হয়েছিলাম
মা-এর
কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিলাম
ঈশ্বর
সর্বজ্ঞ হলে সেখানেই শুয়ে থাকতে হত।
আজকাল
সাপখোপ দেখাই যায় না
প্রকৃতিও
তো শূণ্যতা মানে না
ঈশ্বরজীবিরাই
সাপ হয়ে ঘুড়ে বেড়াচ্ছে
মা-ও তো নেই কোন মুনির
যে নাম নেব।
বিবেক চৌধুরী-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
অক্টোবর ০৩, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: