অমর চক্রবর্তী-এর কবিতা
প্রেম ও প্রতিভা
অমর চক্রবর্তী
আমাদের ভালোবাসা
মেথিগন্ধের মতো,
একটু তেতো স্বাদ,
মাখামাখিতে পরমা
তোমার ভালোবাসা বিস্ময়ভরা
- পরমান্ন হয় না।
তবুও দেখি বডি
ল্যাঙ্গুয়েজে আমি ছাড়া কেউ না!
প্রতিভাময়ী তুমি,
প্রতিভার কাহিনী এমনই
চাঁদ মেঘলা পড়ে বিভ্রম
ছড়িয়ে
ভিজতে ভিজতে মরণ জানি-
প্রতিভা শুধু শব্দের
কাহিনী
সংসার সেখানে জায়গা
পায়নি
প্রতিভা শীতের
বেলা নেই কমলালেবু খেলা
আমাদের ভালোবাসা এমনই
আনন্দময়
যেন কাঁটাতারের ওপারে
দুর্গাপুজা।
অমর চক্রবর্তী-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
সেপ্টেম্বর ২৯, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: