তীর্থঙ্কর মন্ডল-এর কবিতা
ফুলতি গিদালী
তীর্থঙ্কর মন্ডল
সাইটল আর বিষহরা কাতি
গানের রানী -
গেলেন চলে দূর দেশেতে
সবার চোখে পানি।
তোমার পায়ে তোমার
গলায় সরস্বতীর বাস,
প্রণাম তোমায় ফুলতি
গিদালী তুমিই ইতিহাস।
কোচবিহারের মাটির গানে
প্রাণ ভরেছো তাই-
মানতে ভীষণ কষ্ট হবে
ফুলতি গিদালী নাই।
দুঃখে হাসার প্রেরণা
তুমি, তাইতো সবার প্রাণে,
রইবে বেঁচে সহস্র কাল
তোমার সাইটল গানে।।
তীর্থঙ্কর মন্ডল-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
সেপ্টেম্বর ৩০, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: