দীপ্তি রায়-এর কবিতা


উপসংহার 


দীপ্তি রায়


আমার নিজের বলে আর কিছু রাখবো না। 
কতবার ভাবি ভুলে যাব,
ছেড়ে দেব সবটুকু অধিকার। 

থাক না অসম্পূর্ণ এই অবৈধতা। 

পৃথিবীর চির চেনা নদীগুলি কখন যে সব মরা নদী হয়ে গেছে! 
তৃষ্ণার জল আর পাই না কোথাও। 
যে হাতে একদিন এঁকেছিলাম ত্রিশুল,
যে হাত দিয়ে বদলে দিতে চেয়েছিলাম পৃথিবীর মানচিত্র, 
সে হাত দেখো জ্বলে যাচ্ছে অসহ্য দাহে। 

আজ শুধু দগ্ধ নিদাঘের স্মৃতিটুকু আছে।
দীপ্তি রায়-এর কবিতা দীপ্তি রায়-এর কবিতা Reviewed by প্রেরণা on সেপ্টেম্বর ৩০, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.