অমর চক্রবর্তী-এর কবিতা


ছিটকিনি


অমর চক্রবর্তী 


শান্তি মিছিলকে পাশ কাটিয়ে
একদল খারাপ মেঘ
ঢুকে পড়তে চাইছে স্বজন হাসপাতালের
কিশোরী বিভাগে-

সব ছিটকিনি বন্ধ কর
পাখিদের কাকলির মত প্রতিবাদ
ততক্ষণে হবে জড়ো-
কলম থেকে ক্যালাইডোস্কোপ
ধানের শিষ থেকে রক্তঅক্ষরও।
অমর চক্রবর্তী-এর কবিতা অমর চক্রবর্তী-এর কবিতা Reviewed by প্রেরণা on অক্টোবর ০৩, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.