পুষ্পিত মুখোপাধ্যায়-এর কবিতা


এখনো...


পুষ্পিত মুখোপাধ্যায়


নিজের গভীরে একা ডুবে থাকতে থাকতে, মাঝে
মধ্যে, 
মাঝে মধ্যে কেন? প্রায়ই কোনও না কোনও নারী
মুখ, শরীর, হাতে লাগে 
আঁশগন্ধী সেই সব কিছু মনোনিবেশে ব্যাঘাত
ঘটায়, সাফোকেশন হয় 
অস্থির হয়ে উঠি, দু'হাতে ঝটকা মেরে সরিয়ে দিতে
চাইলেও 
হয়না, কষ্ট হয়, কত যে নারী মুখোশ হাতে
লাগে! 
চোখে এসে আটকে থাকে মুখ সব, চোখ বন্ধ
করলেও 
রেহাই মেলে না, সকালের নাশ্তার মতো মনে হয়,
কিছুই খাইনি তো, 
দেখেই কি পেট ভরে গেছে? আসলে নিজের
গভীরে ডুবে থেকে 
আমি একটা সুন্দরী কবিতার জন্ম দিতে
চেয়েছিলাম।
তাই এখনো, এই ষাট বছরেও জলের সঙ্গে
মুখোমুখি হলে 
আমি জিজ্ঞেস করি, আমাকে একটা কবিতা দিতে
পারো।

পুষ্পিত মুখোপাধ্যায়-এর কবিতা পুষ্পিত মুখোপাধ্যায়-এর কবিতা Reviewed by প্রেরণা on সেপ্টেম্বর ২৯, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.