আশিস সরকার-এর কবিতা
অভিসন্ধি মূলকও
আশিস সরকার
বলতে না হয় আমায় - একলা পেয়ে নির্জনে
হরণ হয়েছে হৃদয় তোমার - বিপজ্জনক কোনও কারণে
ছিলাম আমি বিশ্বস্ত - লেগে পরতাম না হয় উদ্ধারে
ছিল তোমার অভিসন্ধি মূলক - ছিল তোমার প্রশ্রয়ও - দুয়ারখানি খোলা ছিল প্রশস্ত
ছিল চৌকিদার - কৌশলে পাঠিয়েছিলে দূরে ছিলে আশ্বস্ত
শুধু শুধুই আমি চিন্তারত - ত্রস্ত তৎপর ঘুরে মরি বিপর্যস্ত
ছিলে তুমি নিঃশঙ্ক নিশ্চিত - রাতের দুয়ার আলগা ছিল
তোমারই আহ্বান ছিল - ছিল সমর্থন সমাদরও - সবটাই ছিল অভিসন্ধিমূলকও!
আশিস সরকার-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
জানুয়ারি ২১, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: