সুদীপ্ত মাজি-এর কবিতা
অসমাপ্ত গানের খাতা : ১৩
সুদীপ্ত মাজি
কীভাবে গাইলে এই গান?
চব্বিশ বছর পরে অন্য কণ্ঠে আবার শুনলাম!
মাঝখানে বহু রঙ ঝরে গেছে জীর্ণ বাড়ি থেকে...
চালসে এসেছে চোখে। সবুজের দিকে আর
অমন অপাপবিদ্ধভাবে আজ তাকাতে পারি না!
উঠোনের বহু জল গড়িয়ে গিয়েছে মোহনায়!
এক হন্তারক স্মৃতি গায়কের বেশ ধরে
আজ ফিরে এলো...
গান কি মুক্তিই শুধু? সুরে সুরে জেগে ওঠা
অজগর নয়?
সুদীপ্ত মাজি-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
ফেব্রুয়ারি ২৮, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: