অমর চক্রবর্তী-এর কবিতা

শ্যামা সংগীত - ৩ 


অমর চক্রবর্তী        


'আমার চেতনা চৈতন্য করে দে মা ব্রহ্মময়ী'।                                     

পথের পাঁচালীর অপু দুর্গার মত না খেয়েই আমাদের দিন গুজরান
ঠাকুর্দার কন্ঠে তবু শ্যামা তোমার গান
কি সুখে গাইতেন তিনি জানিনা!
বাবাকে দেখেছি সারাদিন কাজের খোঁজে
দানা পানি কিচ্ছু না!          


কি সুখ তোর গানে! 
রামপ্রসাদ আর ঠাকুর্দা জানে    


কে চৈতন্যময়ী?                        
আমার চেতনায় তখন এক থালা গরম ভাত
গান শুনে মা ভাতের ফ্যানে পোড়ালেন হাত
তখনি একটা কাগজের টুকরো হাতে
বাবা এলেন চিৎকার করে বললেন: আমার চাকরি হয়েছে, এই যে মায়ের প্রসাদ!

আমার চেতনায় আবার ফড়িং হয়ে এলি শ্যামা
কোথায় মাথা রাখি
পা এগিয়ে দে মা।।
অমর চক্রবর্তী-এর কবিতা অমর চক্রবর্তী-এর কবিতা Reviewed by প্রেরণা on অক্টোবর ১৭, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.