অধীর কৃষ্ণ মণ্ডল-এর কবিতা
মা
অধীর কৃষ্ণ মণ্ডল
যে ভয়াবহ অন্ধকার তোমার দিকে
থাবা পেতে বসে আছে তা দেখে
আলেয়া বা ভ্রম মনে হয়।
কারণ তার রূপই ভয়াবহ, কুৎসিত মনে হতে পারে
অথচ সেই তো মানব জন্ম দিয়েছে
অন্ধকার পৃথিবীর বুকে আলো জ্বালিয়ে
নিবেদন করেছে সমগ্র সভ্যতাকে।
ঘুমন্ত পৃথিবীকে জাগ্রত করেছে সে।
সকালে ঘুম থেকে উঠে যে তোমাকে
এক ঊষাপ্রষন্ন উপহার দিয়ে গেল
নিজের মাতৃত্ব আড়াল করে
অন্ধকারের যন্ত্রণা বুকে নিয়ে
কত আলেয়া বা ভ্রম কটূক্তি সহ্য করে
তাকে এত সহজে ক্রীড়নক বানানো যায়?
ফুটপাতের আনাচে রেলব্রীজের তলায়
যে অন্ধকার লুকিয়ে লুকিয়ে কাঁদে
সে তো তোমার আমার মা।
অধীর কৃষ্ণ মণ্ডল-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
অক্টোবর ১৭, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: