সমরজিৎ সিংহ-এর কবিতা
কবির তোর্সা
সমরজিৎ সিংহ
তোর্সার সমীপে এসে, একদিন, কেঁদেছিল কবি।
তাঁর অশ্রু বেগবতী হয়ে
বয়ে যাচ্ছে সঙ্গমের দিকে। লোকে বলে,
ঘুঘুমারি থেকে, প্রতি রাতে, অদৃশ্য কয়েকজন
তোর্সার নাভির গন্ধ নিতে যায়, কখনও ফেরে না।
কবি কাঁদে। তার প্রাক্তণ প্রেমিকা ছিল এই দলে।
সে আর ফেরেনি।
সমরজিৎ সিংহ-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
অক্টোবর ১৭, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: