মাধুরী বরগাঁও-এর কবিতা

কোজাগরী 


মাধুরী বরগাঁও


কোজাগরী মেঘ ..
অনেকটা পরদেশী,
ঘুণ ধরা রেডিওটা ধুঁয়ে মুছে 
বছরে একবার প্রাণ নিয়ে 
নিজেকে জাহির করে।
আমি আছি, আমি আছি 
এই আমি থাকাটাই সব...
ওই পচে যাওয়া টায়ারের ফাঁকে 
গোলাপী বুনোফুল দিব্যি গজিয়ে উঠেছে।
কান পাতলেই শোনা যাবে,
তার স্বাধীনতার গল্প।
ভাঁজ পরা কোঁচকানো চামড়াও
নিজেকে ভালোবেসে আয়না দেখে...
নিজেকে এই ভালোবাসার ওপর,
শুধু তাঁর নিজের অধিকার ,
এটাও তো তাঁর স্বাধীনতা।
সারে সারে লোক চলেছে,
হয় সময়ের আগে নয় পরে...
তবু তাঁরা চলেছে।
কোথায় বা কেন কিছুই জানেনা,
শুধু জানে তারা,
স্বাধীনতা খুঁজতে যাচ্ছে।
মাধুরী বরগাঁও-এর কবিতা মাধুরী বরগাঁও-এর কবিতা Reviewed by প্রেরণা on অক্টোবর ১৭, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.