রূপক সান্যাল-এর কবিতা

বেঁচে থাকবার নিয়ম


রূপক সান্যাল


মৃত্যু যেদিন এসেছিলো, আমি বাড়িতে ছিলাম না

আমার হয়ে কেউ গ্রহণ করেনি সেই মৃত্যু পরোয়ানা 


আজ আবার বহুদিন পর ওর সাথে দেখা 

দু’জনেই ভুলে গেলাম সৌজন্যের সব সীমারেখা ... 


মৃদু জ্যোত্স্নাইয় মদের গেলাসে মৃত্যুকে আজ মায়াবী দেখায় 

পিঠে হাত রেখে মৃত্যু আমাকে বেঁচে থাকবার নিয়ম শেখায় 

রূপক সান্যাল-এর কবিতা রূপক সান্যাল-এর কবিতা Reviewed by প্রেরণা on ফেব্রুয়ারি ০৯, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.