সঞ্চিতা দাশ-এর কবিতা

অসময়ে এতো বৃষ্টিপাত


সঞ্চিতা দাশ


ফসলের ক্ষেত জুড়ে নামে বৃষ্টি

স্বৈরাচারী মেঘের গর্জন;

বুঝি বন্যা হবেই।

স্রোতে ভাসে সমস্ত দিন,

পুরোনো অনুসঙ্গে কাটে রাতে

জলে ভাসে মাঠ, প্রিয় মুখ

ত্রিকোণ প্রণয় বাসর।



স্বপ্ন ছেঁড়া কাঁথা গায়ে ক্ষুধার্ত ছেলেটা

বেমালুম গিলে ফেলে

পিথাগোরাসের উপপাদ্য।



ওয়াংচুর মোহনায় চুপিসারে 

স্নান সেরে নেবে বলে এই অসময়ে

জলের দিকে চেয়ে বসে আছে

পরিযায়ী- পাখিদের দল।



এতো বৃষ্টিপাত! মুছে দিক প্রতিটি

রক্তপাত, নিভে যাক্ স্বপ্ন চিতা দাউ দাউ, 

দু'হাতে ফসলের রোদ মেখে

সমস্ত নদীরা হয়ে উঠুক প্রেমময়ী নারী।

সঞ্চিতা দাশ-এর কবিতা সঞ্চিতা দাশ-এর কবিতা Reviewed by প্রেরণা on ফেব্রুয়ারি ০৯, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.