শ্যামলেন্দ্র চক্রবর্ত্তী-এর কবিতা

অনিবার্য


শ্যামলেন্দ্র চক্রবর্ত্তী


প্রবল উচ্ছ্বাস বাঁধ ভেঙেছে, ভেঙেছে আল
পুরনো ঘর ভেঙেছে ,
দীর্ঘদিনের ভিটে খেয়েছে
যখন ফিরে গেছে খাতে ,
রেখে গেছে দো-ফসলী পলল
এবারে তার তলে তলে ভূমিক্ষয়ের কাল,
প্রবল উচ্ছ্বাস যেমন ভূগোলের ক্ষয় করে,
ঠিক তার পাশাপাশি
প্রবল ভূমিক্ষয় বিপরীতমূখী উচ্ছ্বাসেরও ইতিহাস
অনিবার্য ভাবেই।
শ্যামলেন্দ্র চক্রবর্ত্তী-এর কবিতা শ্যামলেন্দ্র চক্রবর্ত্তী-এর কবিতা Reviewed by প্রেরণা on অক্টোবর ১৭, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.