অনুপ মণ্ডল-এর কবিতা
ভিখারির থলে
অনুপ মণ্ডল
আলোর সঙ্গে পাল্লা দিয়ে ছুঁটে আসছি
দেখ, আমিও পারি আমিও পারি
সময় কেমন মন্থরতর হয়ে আসছে
গাছের ডালে ঝুলে রইল
ভিক্ষান্ন
আর ভিখারির থলে
এবার আমাকে
আঁচলের খুঁটে বেঁধে রাখতে পারো
কিংবা অতি ক্ষুদ্র ফল মনে করে
তুলে নিতে পারো জরায়ুর এক
কোণে।
অনুপ মণ্ডল-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
অক্টোবর ০১, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: