অমর চক্রবর্তী-এর কবিতা
ছিটকিনি ২
অমর চক্রবর্তী
গল্পের পরীরা নামুক রাস্তায়
তাই বলে নদীগুলি উদাসীনতার
সীমানায়!
তবে যে মাটির সাথে জলের ভালোবাসা
গাছ দিয়ে প্রমাণ হয় - তারপরও
নদীকে ঘোড়সওয়ারে কে নামায়?
সেই সব বৃষ্টি আমি যদি কিনি
অধিক উচ্ছলতাকে আটকাতে আমি
চুপ ছিটকিনি!
অমর চক্রবর্তী-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
অক্টোবর ১৬, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: