দীপশিখা পোদ্দার-এর কবিতা
তথ্যচিত্র
দীপশিখা পোদ্দার
ফুল ফুল
জামাটি সরিয়ে
দিয়েছিলে
প্রথম নড়িয়ে
গাছটির
সদ্য ফোটা কুঁড়ি।
বসেছিলে
মা-র খুব কাছে
কেউ কিছু
বুঝে ফেলে পাছে
আমি তো
মাসির মেয়ে--- বুড়ি।
ক'দিন
থাকবে এ-বাড়িতে
শোওয়া
হবে এক মশারিতে
মা বলেছে
, তোরা ভাইবোন।
কুঁড়ি
থেকে ফুল হল কবে ?
যে-রাতে
প্রথম অনুভবে
চাঁদ
ভাসে মেঘের মতন...
আঠারো
বছর পরে গাছে
সে-ফুল
তেমনই ফুটে আছে
বাতাসেও
সেদিনের দোলা
স্বামী
কাজে চলে গেলে পরে
কথা হয়
শিকড়ে শিকড়ে
আছে ফুল --- নেই ফুলতোলা।
দীপশিখা পোদ্দার-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
অক্টোবর ০৩, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: