সঞ্চিতা বসু-এর কবিতা
মনে রেখো
সঞ্চিতা বসু
আমি জানি
সকাল হবার আগেই
মিলিয়ে
যাবে স্বপ্নগুলো,
আমি জানি
দিনের আলোয়
হারিয়ে
যায় রাতের তারারা!
হঠাৎ
পড়ে পাওয়া এক সন্ধ্যেয়
জোনাকির
ডানায় ভর করে
নেমেছিল
ফিসফিসে রাত,
আঁচলের
ডগায় চোখ মুছে
তোমায়
খুঁজেছিল সেদিন অভিমানী চাঁদটা!
বুজে
আসা আলো হাহাকার করে
জড়িয়ে
ধরেছিল তোমার নিস্তব্ধতাকে,
তবুও
তোমার স্পর্শে তখন আশাবরী খাম্বাজ,
বুকের
মধ্যে হাজার মাদলের দ্রিমি দ্রিম!
সত্যিই
কি তুমি হারিয়ে যাবে
হাজার
আলোকবর্ষ দূরে?
নিঃসঙ্গতা
ছুঁয়ে আমার উঠোনে
আর কি
খেলা করবেনা জ্যোৎস্নারা?
মনে রেখো
তুমি কিন্তু প্রতিজ্ঞা করেছিলে
আমার
আঁচলে পেড়ে এনে দেবে রুপোলী চাঁদ,
প্রতিজ্ঞা
করেছিলে তোমার উপন্যাসের শেষ পাতায়
উপসংহারে
লেখা থাকবে শুধুই আমার নাম!!
অপেক্ষায়
থাকবো প্রতিজন্ম--
সঞ্চিতা বসু-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
অক্টোবর ০৩, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: