দেবাশিস দাশ-এর কবিতা
ভোরের সেস্টেট
দেবাশিস দাশ
তোমাকে যে-কথা বলি, তার অর্থে বেড়ে ওঠে গাছ।
তোমাকে যে-হাতে ছুঁই, তার তালু আয়ুপথ চেনে।
তোমারই জীবন সাঁতরে পার করি অপার নিজেকে।
বাউল চাঁদের গান শুনে যাই রাত জেগে-জেগে।
অভ্রভেদী রথে দীপ্ত পতাকা
উড়িয়েছেন যিনি,
তাঁকে কি পাবে না খুঁজে আমাদের চোখের আন্দাজ?
দেবাশিস দাশ-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
অক্টোবর ১৬, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: