সুজয় নিয়োগী-এর কবিতা

অবিনশ্বর 

সুজয় নিয়োগী


আমার সারাটা শরীর জুড়ে 
এখন বিকেল বেলা--
সন্ধ্যে পেরিয়ে রাত হলেই
শরীরের প্রতিটি অণু-পরমাণু
ভেঙেচুরে ছড়িয়ে পরবে মহাশূণ্যে। 
ওদের পরবর্তী গন্তব্য অজ্ঞাত --
তবে যেখানেই যাক 
এ শরীরে লেপ্টে থাকা গ্লানিগুলো 
অক্ষতভাবে ওদের সাথেই যাবে
কারন ওরা অবিনশ্বর।।
সুজয় নিয়োগী-এর কবিতা সুজয় নিয়োগী-এর কবিতা Reviewed by প্রেরণা on জানুয়ারি ১৯, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.