অজিত অধিকারী-এর কবিতা

আলোর  চিঠি

অজিত অধিকারী


রাত্রি গভীর হলে বেড়ে ওঠে ঝুম ঝুম শূণ্যতা

তুমি তাকে রোগ বলে উড়িয়ে দিয়েছো


চিলা রায়ের ভাঙা দূর্গের মতো একা আছি মনে হয়

তুমি বলো- আলো ফোটাতে পারো না বলে তোমার এত পরাজয়


রাত্রি গভীর হলে কেঁপে কেঁপে ওঠে বুক

তুমি উপেক্ষা করে বলো সুখের অসুখ


কীভাবে বোঝাই বলো নিজেকে নিজের ভয়

এত বৈদ্যুতিন আলো যেখানে অন্ধকার মনে হয়।

অজিত অধিকারী-এর কবিতা অজিত অধিকারী-এর কবিতা Reviewed by প্রেরণা on জানুয়ারি ১৯, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.