অরুণ চক্রবর্তী-এর কবিতা

স্রোতের ঠিকানা


অরুণ চক্রবর্তী 



লজ্জায় স্রোত নদীর গভীরে লুকিয়ে

আলো এখনও স্বচ্ছ হয়নি 

তবুও ইঙ্গিত দেয় জল বুঝি উপোস করে আছে রাগে

কীসের রাগ তা বোঝার সময় একটু তো দিতেই হবে

নাহলে স্রোত যদি নির্বাক আর উপোসী থাকে নদীর

কাছে জবাব দেবার থাকেনা কিছুই

আমাদেরও একটা সীমানা আছে

সীমানা ছাড়ালেই সমূহ বিপদ

নদীও ব্যতিক্রম নয়

সব রাস্তা খুলে দেওয়া দরকার স্রোতের ঠিকানা যেন

বাধাহীন থাকে -।

অরুণ চক্রবর্তী-এর কবিতা অরুণ চক্রবর্তী-এর কবিতা Reviewed by প্রেরণা on জানুয়ারি ২৯, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.