নীলাদ্রি দেব-এর কবিতা

বাদামী বেড়াল ও অন্যান্য


নীলাদ্রি দেব 


।। চার ।।


চা বাগানের নালায় শুয়ে আছে লেপার্ড

আর চায়ের কাপ উলটে দিচ্ছে বেড়াল

আপাত নিরীহ দুটো বাক্য আপাতত উড়িয়ে দিন

শীতের সন্ধ্যেতে বাজে কথার পাশে

বকফুল ভেজে রাখে কেউ

কেউ কম্বলের ভেতরে ও বাইরে

ওল্টাতে থাকে ক্যালেন্ডার


।। পাঁচ ।। 


তাস উলটে যাচ্ছে

বোর্ডে আধভাঙা নখ

আঙুলে আংটি পড়ানোর মতো

সন্ধ্যে এখনও এলো না 

প্রতিপক্ষের রুমালে অন্ধকার

কাঁটা বেছে মাছ তুলে রাখছেন স্থপতি

জলে ছায়া রেখে যাচ্ছে বাদামী বেড়াল।

নীলাদ্রি দেব-এর কবিতা নীলাদ্রি দেব-এর কবিতা Reviewed by প্রেরণা on জানুয়ারি ২৮, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.