নবনীতা সান‍্যাল-এর কবিতা

অহো জীবন!


নবনীতা  সান‍্যাল


হে অনন্ত, যে বিস্ময় লিখেছো শিয়রে,

ত্রাণ ভেবে তাকেই করেছি আশ্রয়।

স্বপ্নের মতো কিছু পরাশ্রয়ী ঘৃণা ;

রেখেছি যাপনের কিছু উলটো পিঠে ---

আর যেহেতু সাঁতার জানিনা,

সময়  ডাক দিচ্ছে ওপার থেকে,

আমি তাকে থামিয়ে দিচ্ছি ---

আমি তাকে থামিয়ে দিয়ে বলছি,

"এই যে যাই" ---

নবনীতা সান‍্যাল-এর কবিতা নবনীতা  সান‍্যাল-এর কবিতা Reviewed by প্রেরণা on ফেব্রুয়ারি ০১, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.