অরূপ পান্তি-এর কবিতা
দুঃখ পালক
অরূপ পান্তি
অনেকে কান্না জমে আছে পাঁজরের নিচে
জমাটবাঁধা ভীষণ দুঃখের চিরকুট
দুঃখ লেখা চিরকুট গুলিকে হাওয়ায় উড়িয়ে দিলাম
সকল চিরকুট পালক এ পরিণত হবে একদিন
জানি দুঃখ পালকের গায়ে আর দুঃখ লাগে না
শুভ্র পালোকে রাজহংসী তুমি জীমূতবাহন
সোনালি রুপালি শকুনেরা দেখে দেখুক
ঈর্ষা ও হতাশার দোলাচলে উহাদের ঠোঁট
এভাবেই জীবন ও আরও খানিকটা পথ
অরূপ পান্তি-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
মার্চ ০৫, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: