অরুণ চক্রবর্তী-এর কবিতা


অণু হয়েই থাকব


অরুণ চক্রবর্তী


অণু হয়ে হাঁটিছি রাস্তায়
পরমাণু হতে চাইনা কখনও
আলো ঝলমলে রোদ্দুরেও বিস্ফোরণের মুখোমুখি
হয়েছি বারবার
অশান্ত ঘূর্ণি আল্পনার বেশে ঢুকে যায় শয়নকক্ষে
বাজপাখি হয়ে,
সাদা পোষাকে পরমাণুর গোপন ছাতা লুকিয়ে
অন্তরালে
সোজাসুজি মাটির ছায়াপথ ধরে এগোই সাবধানে
অণু আত্মা কখনও দিগন্তরেখা ছাড়িয়ে যাবে
ভাবারই সুযোগ নেই
নিঃশব্দ ঠোকাঠুকিও আগ্নেয়গিরির লাভা ছিটোয়
হস্তমর্দনের সময় বোঝার সময় না দিয়ে--
হঠাৎই জ্বলে ওঠে সৌহার্দ্য 
দৃষ্টির বাইরে নিমেষে মুছে যায় চুম্বনের ছটফটে
দাগ,
পরমাণুর কোনো দুঃখ থাকে না যদি রোগ শোক
তাপ সব মুছে দেয়--
জিজ্ঞাসার শেকল উত্তর খুঁজে না পেয়ে পুণ্য
কত লক্ষ মাইল সরে রাতের ঘুম ডেকে আনে
আবহাওয়ামন্ডলে হিসেব নেই--
পরমাণু, নিরাপদ দুরত্বে শান্তিতে থাকো--
অণু হয়েই বাকি সময়ে জেগে থাকবো দরকারে--।

অরুণ চক্রবর্তী-এর কবিতা অরুণ চক্রবর্তী-এর কবিতা Reviewed by প্রেরণা on সেপ্টেম্বর ২৯, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.