সম্পা দত্ত দে-এর কবিতা
বন্দীশ
সম্পা দত্ত দে
এলো মেলো মেঘেদের
ভৈরবী-বিলাবল বন্দীশ।
কিছু উড়ো মেঘ বৃষ্টি
ছুঁয়ে যায়
পাহাড়ের নীরব
কথা-আলেক্ষ্য।
হাজার মুক্তো বিন্দুর
সলিল-সেতার,
টুং টাং হিন্দোল তোলে
জলতরঙ্গে।
শব্দবাণ চার দেয়ালের
সঘন কবিতার পঙ্কতি।
ছমছম ঝমঝম বেখেয়ালী
মেঘমল্লারী খেয়াল।
মাটিতে লেগে থাকা
যাপনের সংযম চিহ্ন,
টুপটাপ মাটি ছোঁয়ায়
আগে_
পদ্মপাতার বুকের আদুরে
স্পর্শ জল_
অভিমানে নিঃশব্দে ঝরে
যায়।
স্তব্ধতা ভেঙে
গাঢ় হয়ে যায় আলাপের একরোখা জেদি বন্দীশ!!!!!
সম্পা দত্ত দে-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
সেপ্টেম্বর ২৯, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: