মীনাক্ষী ভট্টাচার্য-এর কবিতা
দামী
মীনাক্ষী ভট্টাচার্য
সুরে বাঁধা তার
ঝনাৎ শব্দে হৃদয়
তন্ত্রে
ব্যাথা বিধুর, বাক্য
হারা
বোধ হারালো
মুহূর্তে
খুঁজে না পায় কূল
দরিয়ায়।
আপ্রাণ
সাঁতরাচ্ছে
কোথায় স্থল জীবন
স্পর্শ!
হাঁপাচ্ছে
শ্বাসকষ্ট
অক্সিজেন চাই এখনই,
শ্বাস প্রতি
নিয়তই যুদ্ধ ক্ষেত্রে
তবু হৃৎপিন্ডের ধুকপুক
ধুকপুক
সবচেয়ে দামী
ফুরাতে দেওয়া যায় না।
মীনাক্ষী ভট্টাচার্য-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
সেপ্টেম্বর ২৯, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: