শিবাশিস চট্টোপাধ্যায়-এর কবিতা
কথা-২
শিবাশিস চট্টোপাধ্যায়
রেল লাইন পাতা ছিল,
বুকের ভিতর। সরল ও
সর্পিল। ফিসপ্লেট খুলে
নিয়ে রিকেটি সর্ষে ক্ষেতে
লুকিয়ে থেকেছি। তুমি
আর আমি। প্রেম হয়নি,
দুর্ঘটনার বগিগুলি
সর্ষে ঢেউ পিষে দিয়েছিল।
এইভাবে নিজের ভ্রমণ
নিজেকেই সেরে নিতে হয়।
মঘা নক্ষত্রের আলো
এলোচুল বারান্দায় খুলে।
রমণ ও রাতের ক্লান্তি
ভুলে। কার ঢেউ ছুঁয়ে কে যে
পাষাণ হয়ে যায়!
শিবাশিস চট্টোপাধ্যায়-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
সেপ্টেম্বর ২৯, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: