প্রসেনজিৎ দাস-এর কবিতা
আছে, কিন্তু নেই
প্রসেনজিৎ দাস
জীবন বড্ড কঠিন ...
কত গল্প, কত উপন্যাস, কত নাটক,
রঙ্গ মঞ্চের নকল চরিত্র ...
আছে, কিন্তু নেই..
যা দেখি তা নয়, যা দেখা যায় না তাই সত্য।
অভিনয়ের রং মুছে
আয়নার সামনে দাঁড়িয়েও নিজেকে কতটুকু দেখা যায়?
নাটক শেষ হলে দূরে যাবে ...
হিসেব মিলবে তখন?
আছে, কিন্তু নেই ...
প্রসেনজিৎ দাস-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
মার্চ ০৭, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: