রৈবতী বন্দোপাধ্যায়-এর কবিতা
শারদ প্রতিমা
রৈবতী বন্দোপাধ্যায় (চক্রবর্তী)
তুমিই শারদা, তুমিই দুর্গা,
তুমিই নারীর শক্তি,
শংকর জায়া তুমি মাগো, জানাই মনের ভক্তি,
তুমি বিরাজিছ নানা রূপে,
দশদিকে দশ ভূপে,
সকল নারীই তোমার ছায়া
তুমিই কায়া, মহামায়া
মায়ার জাল বিচায়েছ সারা ভুবনে,
মানবের মাঝে শয়নে স্বপনে,
তুমিই উমা, গিরিবালা
শারদ প্রতিমা, পরো শিউলক মালা
বছরে বছরে আসো শুধু একবার,
ছুঁয়ে যাও, সকল মানব অন্তর
বিশ্বমাতা, তুমি যে তারিণী,
রূপে তুমি যে ভুবন মোহিনী,
তুমিই মহিষাসুর মর্দিনী,
ভরিয়া যে যায় নয়ন দু-খানি
দশ প্রহরণ ধারিনী, ত্রিভুবন তারিণী,
প্রনাম তোমায় বিশ্বমাতা,
তুমিই মোদের পরিত্রাতা,
শোভিছে চন্দ্রহার তব গলে,
প্রনাম জানাই তবে চরণ কমলে।
রৈবতী বন্দোপাধ্যায়-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
সেপ্টেম্বর ২৮, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: