শুভাশিস দাশ-এর কবিতা


এসো আর একবার 


শুভাশিস দাশ  


এই মুহূর্তে যে শব্দ গুলো প্রয়োজন 

তার সবটাই মৃত লাশের উপর শুয়ে আছে 

বেশ্যাদের দুয়ারের মাটি নিয়ে যে প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা হল, তাঁর কাছে জেনে নিলাম আমাদের আগামী যাপন! 

কেউ কোন কথা বলছে না 

চোখের সামনে শিশুর যোনিপথে রক্ত দাগ দেখেও মিছিল হয় না, শ্লোগান নেই প্রতিবাদের 

এসো আর একবার যুদ্ধে নামি আমাদের অস্তিত্ব রক্ষায়। 

শুভাশিস দাশ-এর কবিতা শুভাশিস দাশ-এর কবিতা Reviewed by প্রেরণা on সেপ্টেম্বর ২৮, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.