তীর্থঙ্কর মন্ডল-এর কবিতা
তপঃ প্রেম
তীর্থঙ্কর মন্ডল
তোমার কাছে কেমন লাগে প্রজাপতি রং
ভালো বলবে অবশ্যই;
নইলে রংহীন যাপনের সং সাজা বৃথা হবে,
বৃথা এ রাজ্যপাট,
যদি বলি কলসি ভরে কি আনলে রাই
উত্তরে মুখ ঝামটা মাস্ট,
নইলে আমরা ফিরে যাব যদু বংশের কালে,
সভ্যতার আদিম কালে,
তোমার ঠোঁটে ঠোঁট রাখলে কি ভাববে প্রিয়তমা
দারুণ রোম্যান্টিক!
নইলে আদমিক প্রেম থুড়ি আধুনিক প্রেম হারবে,
ঐ স্বর্গীয় প্রেমের কাছে।
মায়াময় সাধনার কাছে॥
তীর্থঙ্কর মন্ডল-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
সেপ্টেম্বর ২৮, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: