অমর চক্রবর্তী-এর কবিতা
এই সময়
অমর চক্রবর্তী
১. ছিটেফোঁটা বৃষ্টি আর অঢেল তিক্ততা
নিয়ে বড় হচ্ছে শহর
শীতের অভ্যেস কমে যাচ্ছে শহর থেকে!
২. পোস্টারে স্তন উন্মুক্ত রেখেছে মডেল
পথচলতি শিশু ডেকে ওঠে-মা!
৩. কোথায় বাড়ি
বললাম, স্বপ্নের কুচবিহার
যেখানে বঞ্চনা আর পাখির ওড়াউড়ি
প্রকাশক ঝাঁপ বন্ধ করতে
এতটুকু করলেন না দেরী!
৪. দাঁতের বিজ্ঞাপনে স্তনের হাসি
নদী কোথায় যাবে শেষ পর্যন্ত!
মাঠ-ঘাট তো ভাসবেই
ভাসবেই মূর্খ-বসন্ত!
৫. দিনের বেলায় রাস্তায় আলো জ্বলে
ট্যাপকলে অঝোরে জল
চল পাগল আজ তোকে দেখাই
এন.আর.সি-র ডিটেনশন ক্যাম্পের
বারোয়ারী কল।
অমর চক্রবর্তী-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
সেপ্টেম্বর ২৮, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: