মুনমুন ভৌমিক-এর কবিতা

আ-কার


মুনমুন ভৌমিক


চাঁদ বিষন্ন, কারণ সে বৃথা খোঁজ চালিয়েছে
এমন এক বিষন্ন প্রেমের 
যার প্রেম আবৃত মেঘপুঞ্জে
চাঁদের রক্ত কণিকায় অক্ষরের বুনেট-বুনেট
উলকি আঁকে অজ্ঞাত বাস - -
যার তাৎপর্য থমকে দাঁড়ায় 
পিরামিডের চৌকাঠে 
চাঁদ রাত্রি ফোঁটায় আবছায়া মুখে 
উৎস খোঁজে অভিনব জ্যোৎস্না-ভূমির
ডুবে যাওয়া প্রেমিকের অবাধ গ্রাসে 
চাঁদ প্রথম শুনেছিল নিজস্ব উচ্চারণ।
মুনমুন ভৌমিক-এর কবিতা মুনমুন ভৌমিক-এর কবিতা Reviewed by প্রেরণা on সেপ্টেম্বর ২৮, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.