সম্পা দত্ত দে-এর কবিতা
শরতের ঝরা শিউলি
সম্পা দত্ত দে
শরতের শিউলি আমি_
ফুল হতে পারিনি, তবু
ভোর রাতে ঝরে পড়ার আগেই
গায়ে লেগে গেছে সূর্যগ্রহণ।
অমাবস্যার চাঁদ ,
ফিসফিস করে হাসে,
প্রতিপদের সরলরেখা পেরিয়ে_
দ্বিতীয়ার বোধন।
কলঙ্কিত হয় পূর্ণিমার চাঁদ,
পাঁকে ফোঁটা শালুক,
কি দাম আছে তার,
নীল পদ্মরাগ মণি ছুঁতে
আবার আরও একবার।
ষোড়শী কিশোরীর শরীরের__
ঘ্রাণ নিতে চাওয়া_
অবাধ্য উদ্ধত যৌবন,
ঝরে পড়ে ভোর রাতে।।
সম্পা দত্ত দে-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
সেপ্টেম্বর ২৮, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: