মধুমিতা ঘোষ-এর কবিতা
প্রেমের বান
মধুমিতা ঘোষ
ভাবের ঘর লক্ষ্য করে ঢিল ছুঁড়েছে মনমাঝি ।
আকাঙ্খিত রাতেরা তাই স্বপ্ন বোনে,
ঝলসে যাওয়া মেঘ দরিয়ার গানে।
নিশিতের নিঝ্ঝুম রাত
একলা বসে চাঁদের দেশের তাঁরা গোনে।
আর, ভিনদেশী তার পাল উড়িয়ে
নিস্তব্ধতায় মেঘমল্লার সুর শোনে।
অভিমানী সুখ আবার আবেগ খুঁয়ে ধরা দেয়,
আলতো চোখের অবাধ ইশারায়।
এভাবে ইশারার ভাঁজে হটাৎ তোমার দেখা পেলে
দিনের বেলাতেও পথে ঘাটে
অদ্ভুত এক প্রেমের বান
ডেকে ওঠে।
মধুমিতা ঘোষ-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
সেপ্টেম্বর ২৮, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: