কৃষ্ণা সাহা-এর কবিতা
নিঃসঙ্গতা
কৃষ্ণা সাহা
আমার চল্লিশোর্ধ বসন্তের সঙ্গি হতে চাও?
ছুঁতে চাও আমার কুঁকড়ে যাওয়া শরীর?
কাঁটা বন থেকে তুলে এনে একগুচ্ছ অপুষ্ট গোলাপ দিয়ে সিঞ্চিত
করি ভালোবাসার আবেগ।
নেই প্রতিশ্রুতি, নেই ভবিষ্যৎ
শুধু উন্মাদনায় পথ হাঁটা
প্রতিক্ষণ শঙ্কার পদস্খলন।
বড় একা লাগে, নিঃসঙ্গতা ঘিরে ফেলে,
পাছে লোকে কিছু বলে
ফিরিঙ্গি হয়ে ঘুরে বেড়াই মায়াবী প্রেক্ষাপটে।
মন তবুও দৃঢ় প্রত্যয়ী।
কৃষ্ণা সাহা-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
সেপ্টেম্বর ২৮, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: