স্মৃতিজিৎ-এর কবিতা
বৃষ্টি পাঁচালি
স্মৃতিজিৎ
প্রতিটি সেগুনপাতা জানে
বিষণ্নতার ভেতরও গাভীন মেঘ আছে
রেনট্রি গাছের শুকনো ডাল ভেঙে পড়ার আগে
বলে যায়, ধোঁয়া হয়ে মেঘের দরবারে যাচ্ছি
বৃক্ষজীবনের করুণ গল্প শোনাতে
দোয়েলের কণ্ঠে এইসব শুনতে পাই
বিষণ্নতার পৃষ্ঠা থেকে মুছে ফেলি নোনা দাগ
বৃক্ষজন্মের আঁতুড় ঘরে
শঙ্খ বাঁজে
আজান ওঠে মুহুর্মুহু
বাতাস মৌনকণ্ঠে বৃষ্টির পাঁচালি পড়তে থাকে
আমরা কেউ শুনতে পাই, কেউ পাই না।
স্মৃতিজিৎ-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
সেপ্টেম্বর ২৮, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: