শিবাশিস চট্টোপাধ্যায়-এর কবিতা


কথা


শিবাশিস চট্টোপাধ্যায় 


কথা কাঁটার মতো আটকে আছে গলায়! দলা 
দলা শুকনো ভাতের মতো গিলে ফেলছি ভয়! যা 
বলতে চাই, মরে যায়! কলমের মতো দাঁতে কী কী 
সব ক্ষত করতে থাকি। কী চাই আমার! আরও
আরও ভাত? ভিতরে মগ্ন দুপুর আর শুনশান 
দীঘির পাড়। পুড়ে যাই কেবলই। সাইলিসিয়া, কী 
হবে, আমার?

শিবাশিস চট্টোপাধ্যায়-এর কবিতা শিবাশিস চট্টোপাধ্যায়-এর কবিতা Reviewed by প্রেরণা on সেপ্টেম্বর ২৮, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.