অরুণ চক্রবর্তী-এর কবিতা
প্রশ্ন
অরুণ চক্রবর্তী
এপারে কাঁদছে নদী, ওপারে শ্মশান
সূর্য গিয়েছে পাটে বুঝি দিবাবসান
বালুচরে কাঁদে পাখি খাঁ খাঁ করে মাটি
উপরে তুমি নীচে আমি বেশ পরিপাটি
আকালের কন্ঠ শুনি বাতাসেও আগুন
কবে ছেড়ে চলে গেছে বসন্তের ফাগুন
রোদে পুড়ে ফাঁটা মুখ চোখগুলো গর্তে
এই নিয়েই আছি সুখে একালের মর্তে
প্রশ্ন সব তুলে রাখি কি আর হবে বলে
কঠিন পাথর কি আগুনে কখনো গলে?
অরুণ চক্রবর্তী-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
সেপ্টেম্বর ২৮, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: